শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, যুক্তরাজ্য-এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা-র জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা রাখেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি , সাধারণ সম্পাদক এম. সালাহউদ্দিন

শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আগামী ২৮শে সেপ্টেম্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আধুনিক বাংলাদেশের স্থপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৮তম জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জনাব এম সালাহউদ্দিন। তিনি আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রীর জীবন সংগ্রাম, উন্নয়ন অভিযাত্রা এবং জাতিকে অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন।
প্রস্তুতি সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ২৯শে সেপ্টেম্বর শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। উক্ত মাহফিলে প্রিয় নেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হবে। মাহফিলের স্থান পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল নেতা কর্মী ও শুভানুধ্যায়ীদের উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়।

জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।